সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধাদি

 সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধাদি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার অনেক সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। এছাড়াও দুর্ঘটনায় মৃত্যু বা গুরুতর আঘাতে পঙ্গু হলেও আর্থিক সাহায্য প্রদান করেন। বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, সুদমুক্ত গাড়ি ক্রয়ের সুবিধা, ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারী এবং গাড়ি চালকদেও জন্য সাজ-পোষাক ও অফিসে ব্যবহারের জন্য আসবাবপত্রের তালিকাও সরকার প্রকাশ করেন। এ সমস্ত প্রজ্ঞাপন/ অফিস আদেশ ইত্যাদি সহজলভ্য করার জন্য লেখকের এটি একটি সামান্য প্রয়াস।
ইন্টারনেট হতে অনেক প্রজ্ঞাপন/আদেশের প্রিন্টআউট সংগ্রহ করা হয়েছে। বইটিতে জনাব প্রণব চক্রবর্তীর সম্পাদিত ‘সরকারি চাকুরীজীবির প্রাপ্ত সুবিধাদি ও প্রটোকল’, জনাব ফিরোজ মিয়া’র ‘চাকুরির বিধানাবলী’ এবং মরহুম আবু তাহেরের ‘প্রশাসনিক বিধিমালা সংকলন’ বইসমূহ হতে সাহায্য নেয়া হয়েছে। এছাড়াও এস্টাবলিষ্টমেন্ট ম্যানুয়েল (ভলিউম-১ এবং ২) ব্যবহার করা হয়েছে।  বইটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের কাজে আসবে- আর এতে পরিশ্রম সার্থক হবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন। বইটি ২০১৬ সালের মার্চ প্রথম প্রকাশিত হয়েছে। বইটির মূল্য ধরা হয়েছে ৫০০/-(পাঁচশত) টাকা। ৪০% কমিশনে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন।
বই পেতে যোগাযোগ করুন:
মো: গোলাম মোস্তফা, নীলক্ষেত, ঢাকা - মোবাইল নম্বর : ০১৯১১ ০৫১৮২৯
লেখক/গ্রন্থাকার, ধানমন্ডি, ঢাকা - মোবাইল নম্বর : ০১৭১৫ ০০৩৭০৫



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন