প্রেমের পুষ্পাঞ্জলি - নূরুল হক
ভালোবাসা হচ্ছে মানুষের মনের আবেগ-অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ, মমতা ও টান থেকেই ভালোবাসার উৎপত্তি। আর প্রেম হচ্ছে ভালোবাসার একটি রূপ। প্রেমের জন্য ভালোবাসা অপরিহার্য।
প্রেম-ভালোবাসা একে অন্যের সমার্থক ও পরিপূরক, এর ক্ষমতা ও মমতা অসীম। প্রেম ব্যক্তির জীবনে যেমন সাহস ও শক্তি যোগায়, তেমনি মাঝে-মধ্যে দুর্ভাগ্যও ডেকে আনে। তারপরও মানুষ প্রেম করে। মানব জীবনে প্রেম ও ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে রচিত এই কাব্যগ্রন্থের বিষয়বস্তু।
প্রেমের পুষ্পাঞ্জলি শিরোনামে মেঘদূত প্রকাশনা সংস্থা থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত কাব্যগ্রন্থে ৪৮টি কবিতা রয়েছে। যার মূদ্রিত মূল্য: ২০০টাকা।
বোর্ড বাঁধাইকৃত ও আকর্ষণীয় প্রচ্ছদে মুদিত গ্রন্থটির প্রচ্ছদ করেছেন হোসেন মাহমুদ আরিফ
বইটির পরিবেশক কলম প্রকাশনী আর অনলাইন পরিবেশক রকমারি ডটকম।
সহজ সরল ও সাবলীল ভাষায় রচিত কবিতাসমূহ ও মনোরম কভারে মুদ্রিত এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে – শায়লা শহীদ’-কে। কবির ভাষায়-
“যিনি প্রথম আমাকে নিয়ে কবিতা
লিখেন
