বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র-অনুপম হায়াৎ

 বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র-অনুপম হায়াৎ

জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্থপতি। বাংলাদেশের চলচ্চিত্র, শিল্প, সাহিত্য, সংস্কৃতিও তাঁর আলোকে হয়েছে উজ্জীবিত।


১৯৫৭ সালের তিনি প্রাদেশিক শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তিভূমি স্থাপন করেছিলেন।

১৯৭১ সাল থেকে ১৯৭৫ সালে শহীদ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র রাষ্ট্রীয় পর্যায়ে পেয়েছিল তাঁর আনুকূল্যূ।

এই গ্রন্থে চলচ্চিত্র শিল্পে বঙ্গবন্ধুর অবদানের কথা দালিলিকভাবে উপস্থাপন করা হয়েছে।

তৃণলতা প্রকাশ থেকে নভেম্বর ২০১৭ সালে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন জাহাঙ্গীর আলম।  বোর্ড বাঁধাইকৃত ও আকর্ষণীয় প্রচ্ছদের আবরণে মুদ্রিত ৮০ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৮০ টাকা। একমাত্র পরিবেশক তৃণলতা প্রকাশ ও অনলাইন পরিবেশক রকমারি ডট কম। আর উৎসর্গ করা হয়েছে তাদেরকে, বঙ্গবন্ধুর আহবানে যাঁরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

লেখক  জনাব অনুপম হায়াৎ, একজন গবেষক, চলচ্চিত্র সমালোচক, শিক্ষক।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন