ঢাকার নওয়াব পরিবারের ডায়েরি (১৭৩০-১৯০৩) 

 ঢাকার নওয়াব পরিবারের ডায়েরি (১৭৩০-১৯০৩)

যে কোনো ব্যক্তি বা পরিবারের কর্ম ও সাধনা যদি কল্যাণের পথে সার্বজনীনতায় পৌছে তখন তা দেশ ও জাতির উপাদান হয়ে দাঁড়ায়। ঢাকার নওয়াব পরিবারের বিভিন্ন কাজকর্মের ডায়েরি ও বিবরণও তেমনি জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। 

একদা কাশ্মীর থেকে এদেশে আগত নওয়াব পরিবারটি কালক্রমে ব্যবসা-বাণিজ্য ও জমিদারির মাধ্যেমে প্রভূত ধন-সম্পদের মালিক হয় এবং স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে। এই পরিবারের অনেকেই রাজনীতি-প্রশাসন-শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত হয়ে ঢাকা তথা অবিভক্ত ভারতীয় উপমহাদেশে বিশেষ অবদান রাখে। তাঁদের শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড উপমহাদেশের বাইরেও বিস্তার লাভ করে।

লেখক-গবেষক-শিক্ষক অনুপম হায়াৎ দিনপঞ্জি, প্রগন্থ, পত্র-পত্রিকা ও দলিল অনুসন্ধান করে বক্ষমান গ্রন্থ “ঢাকার নওয়াব পরিবারের ডায়েরি (১৭৩০-১৯০৩)’ রচনা করেছেন।

বোর্ড বাঁধাইকৃত আকর্ষণীয় প্রচ্ছদে মুদ্রিত বইটির মুদ্রিত মূল্য ২৩০ টাকা। ১৪৬ পৃষ্ঠায় মুদ্রিত এই বইটি বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি: থেকে ২০১৮ সালের একুশে ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ করা হয়েছে।

শেকড় সন্ধানী এই বইটি উৎসর্গ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দী গ্রামের অধিবাসী অধ্যাপক আবদুল কাদির মোল্লা, আবদুর রহমান ভূঁইয়া, নার্গিস সুলতানা, শাহানা বেগম, শারমিন আখতার (নূপুর) ও শাকিল ভূঁইয়াকে।

আলোচ্য বইটি ঢাকা বিষয়ে আগ্রহী গবেষক, লেখক, ইতিহাসবিদ  এবং পাঠকদের কাছে নিশ্চয়ই সমাদর পাবে- এ আশা রাখতেই পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন