একমুঠো প্রেম ও শামীম ফেরদৌস

 একমুঠো প্রেম - কাব্যময় কাব্যগ্রন্থ

শামীম ফেরদৌস-এঁর সায়ত্রিশটি কবিতার সমন্বয়ে বই প্রকাশিত বইটির প্রকাশক মোহাম্মদ সফিকুল ইসলাম কর্তৃক সাহিত্যদেশ প্রকাশনা সংস্থা হতে অমর একুশে বইমেলা ২০২২ সালে প্রকাশ করা হয়।


বোর্ড বাঁধাইকৃত আকর্ষণীয় প্রচ্ছদে মুদ্রিত বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা। কাব্যগ্রন্থটির একমাত্র পরিবেশক সাহিত্যদেশ এবং অনলাইন পরিবেশক রকমারি ডট কম।

৮০ গ্রাম অফহোয়াইট অফসেট কাগজে মুদ্রিত বইটি উৎসর্গ করা হয়েছে কবির প্রিয়তমা মলিকে – “তোমাকে যতই ভালোবাসি পিপাসা থেকেই যায়” শিরোনামে।

“একমুঠো প্রেম” শীর্ষক কাব্যগ্রন্থ সম্পর্কে পাঠকদের নিকট কবরি নিবেদন হলো:

“কবিতার মানদণ্ডে লেখাগুলো কতটা কবিতার পর্যায়ে পড়ে বলতে পারছি না। আসলে মনের ভেতরে যখন যেটা দোলা দিয়েছে সেটাই কেবল লেখার চেষ্টা করেছি। তরুণ-তরুণীর প্রেম ভালোবাসার অনুভূতি, তাদের আনন্দ-বেদনার কথাগুলোই লেখাগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। লেখাগুলো পড়ে যদি কারো কাছে ভালো লাগে খুশি হব, কেউ ফালতু, বললেও কষ্ট হবে না। আমি কেবল আমর মনের ভাবটুকুই প্রকাশ করলাম এ লেখাগুলোর মাধ্যমে। ধন্যবাদ…. ।”

 জনাব শামীম ফেরদৌস। কবি ও সাংবাদিক। তিনি ছাত্রজীবন থেকেই ছড়া-কবিতা লিখেন। খেলাঘরসহ সাহিত্যের আসরগুলোতে নিয়মিত অংশ নিতেন। বিভিন্ন পত্রিকায় ছোটদের পাতায় ছড়া-কবিতা ছাপা হয়। ২০১০ সালের বইমেলায় প্রথম ছড়াগ্রন্থ ‘‌ফুলের দেশে পাখির দেশে’ প্রকাশ করা হয়। তাছাড়া টেলিভিশনের জন্য নাটক লিখেন। একটি ধারাবাহিকসহ বারোটির মতো একক নাটক প্রচার হয় বিভিন্ন চ্যানেলে। ২০১৫ সালের বইমেলায় প্রকাশ হয় গল্পগ্রন্থ ‌‘কী এমন কষ্ট ছিল তোমার’ এরপর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নারী বিষয়ক লেখা নিয়ে ‌তবুও কাটে না আঁধার’, গল্পগ্রন্থ ‘অবেলায় অসময়’, ‘শেষ বিকেলের গল্প’সহ পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়। দীর্ঘ ছয় বছর পর প্রকাশিত হলো তার কাব্যগ্রন্থ ‌‘একমুঠো প্রেম’।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন