নহে নির্বেদ-নৈরাশ্য : সরকার মোখলেসুর রহমান
গল্প-কবিতা-উপন্যাস, রম্য রচনা-কিচ্ছা-কাহিনী, প্রবন্ধ-নিবন্ধ ইত্যাদির বই সহজেই পাওয়া যায়। কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে-ঘটে যাওয়া সুখ-দু:খ, আনন্দ-বেদনা, আন্তরিকতা-সহমর্মিতা, মমতা, স্মৃতি-বিস্মৃতির ঘটনা সম্বলিত বই খুব কমই পাওয়া যায়।এমন একটি বইয়ের পরিচিতি তুলে ধরছি। যেটি অবশ্যই আপনাদের পড়তে ইচ্ছে করবে।
আপনি যখন এই বইটি পড়বেন তখন ..... এক. আপনি আপনার জন্মস্থান বা এলাকার স্মৃতি রোমন্থনে মগ্ন হবেন; দুই. আপনার জীবন-সংগ্রামের চরা
ই-উতরাই-এর কথা উঠে আসবে; তিন. আপনার জীবনে চলার পথে যাদের সহযোগিতা স্নেহ-ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং চার. আপনার মাধ্যমে যারা সহযোগিতা পেয়েছেন আশা-ভরসায়, স্নেহ-মমতায় পূর্ণতা লাভ করেছেন - তারাও আপনার মানসপটে ভেসে বেড়াবে।লেখক তাঁর পরিবেশ-প্রতিবেশ-চারিপাশে যা কিছু দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন - সেসব বিষয়ে নিজের মনের কথা লিখেছেন এবং তা, মনের আনন্দেই লিখেছেন। এসবেরই সমাহার হলো এই বইটি। নহে নির্বেদ-নৈরাশ্য
সপ্তর্ষি প্রকাশন, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশক শিবু ওঝা কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১ম প্রকাশ করা হয়। ১৬০ পৃষ্ঠায় মুদ্রিত বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।
বোর্ড বাঁধাইকৃত ও আকর্ষণীয় প্রচ্ছদে মুদ্রিত বইটির মূল্য ৪০০ টাকা। ৬৩টি শিরোনামে গ্রন্থিত বইটির একমাত্র পরিবেশক হরিৎপত্র প্রকাশন এবং অনলাইন পরিবেশক রকমারি ডট কম।
৮০ গ্রাম অফহোয়াইট অফসেট কাগজে মুদ্রিত বইটি উৎসর্গ করা হয়েছে : ১.সায়েদুর রহমান ছন্দু মিয়া- স্বল্প আয়ুর বিশাল জীবন; ২. জমিলা খাতুন- সফল জননী শ্রেষ্ঠ জয়িতা; ৩.তানজিয়া সালমা - লেখকের সহধর্মিনী; ৪. কাব্য কনীনিকা রহমান ও ৫. প্রজ্ঞা পারমিতা রহমান- লেখকের আব্বা ও বাব্বা।
বৈচিত্র্যপূর্ণ শিরোনামে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, স্মৃতি-বিস্মৃতি, সহমর্মিতা-সহযোগিতা, আশা-নিরাশা, হতাশ-হতোদ্যম ইত্যাদির সংমিশ্রণে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণিত লেখাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো উতাল-পাতাল করে তুলবে। আবার ভাদ্র-আশ্বিন মাসে হাওড়া এলাকার বিশাল জলরাশি যেমন নিরব, নিস্তদ্ধ ও শান্ত থাকে, তেমনি আপনাকেও করে তুলবে শান্ত-শিষ্ট।
প্রিয় পাঠক বইটিতে সর্বোপরি স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও
যোগাযোগ ব্যবস্থাসহ জীবনসংগ্রামের একটা তুলনামূলক চিত্র খুঁজে পাবেন এই বইটিতে।

