"দৈনন্দিন জীবনে ব্যবহারিক আইন" - সাখের হোসেন সিদ্দিকী

Practical Laws in Everyday Life - Shakher Hossain Siddiquee দৈনন্দিন জীবনে ব্যবহারিক আইন-সাখের হোসেন সিদ্দিকী @MostuBookHouse

গ্রন্থটি আদি প্রকাশনীর দায়িত্বে প্রথম প্রকাশ করা হয় ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর এবং ‌২য় বার প্রকাশ করা হয় ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি । ৩২০ পৃষ্ঠায় মুদ্রিত এবং পেপারব্যাক বাঁধাইকৃত বইটির মুদ্রিত দাম ৪৯৫ টাকা। একমাত্র পরিবেশক সুমন ল’বুক সিন্ডিকেট। যেসকল আইন ও নিয়ম-কানুন তুলে ধরা হয়েছে, সেগুলো জানা থাকলে বা জানলে একজন সচেতন নাগরিকের জীবনে চলার পথে বিভিন্ন আইনি জটিলতা নিশ্চয়ই এড়ানো সম্ভব বা সহজতর হবে। সাধারণ মানুষের মধ্যে দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় আইন সম্পর্ক ধারণা ও সচেতনতা বৃদ্ধি করতেই “দৈনন্দিন জীবনে ব্যবহারিক আইন’ নামক এ গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, প্রয়োজনীয় আইন না জানার কারণে দৈনন্দিন জীবনে অনেক আইনি জটিলতার সম্মুখীন হতে হয়।এই আইন না জানা একজন সচেতন মানুষের সবচেয়ে বড় দুর্বলতাও বটে। আইন জানব এবং সচেতন হব-এই শ্লোগানটি এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়। লেখকের প্রকাশিত আরো দু’টি বই রয়েছে: (১) মহাবিস্ফোরণ ও সময়ের ভুল হিসাব, (২) বিসিএস পুলিশ কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার সহায়িকা ৩য় পত্র। “আইন জানব এবং সচেতন হব”- এই শ্লোগানকে উপজীব্য করে আমরা সকলেই দৈনন্দিন জীবনের জন্য আইন জানব এবংসচেতন হব- এই আশাবাদ ব্যক্ত করছি। ===================================== এছাড়া আইন ও সরকারি চাকুরির বিভিন্ন বিধি-বিধানের বই সংগ্রহের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন বা বর্ণিত নম্বরে যোগাযোগ করতে পারেন: ===================================== https://www.mostushop.com   / mostubookhouse   ===================================== -------------------------------------------------------------------------- মস্তু বুক হাউজ (অনলাইন বুক শপ), নীলক্ষেত, ঢাকা ০১৭১৫০০৩৭০৫, ০১৭১২ ৬১১৯৮৭

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন